ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি
মা ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে নীলফামারী সদর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। খোকশাবাড়ি ইউনিয়নে গতকাল বুধবার ওই কমিটি পুনর্গঠন করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার পঞ্চপুকুর ও কচুকাটা ইউনিয়নে অনুরূপ কমিটি গঠন করা হয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ল্যাম্বের স্ট্র্যান্দেনিং হেলথ আউটকামস ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের শো প্রকল্পের আওতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হচ্ছে। খোকশাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গতকাল ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধানের সভাপতিত্বে সভায় কমিটি গঠন করা হয়। মঙ্গলবার পঞ্চপুকুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হবিবর রহমান ও কচুকাটা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে এক সভায় অনুরূপ কমিটি গঠন করা হয়।