ইউনুস সভাপতি ও সাহারিয়া সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সাদুল্যাপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সাংসদ ইউনুস আলী সরকারকে সভাপতি, জাকারিয়া খন্দকার, মোজাহারুল ইসলাম ও সামছুজোহা প্রামাণিককে সহসভাপতি, সাহারিয়া খানকে সাধারণ সম্পাদক ও ফারুকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম, জাতীয় সংসদের হুইপ সাংসদ মাহাবুব আরা বেগম, সাংসদ ইউনুস আলী সরকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পরে বিকেল চারটার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ প্রার্থী নিয়ে সমঝোতা বৈঠক হয়। সমঝোতা শেষে ওই নতুন কমিটি ঘোষণা করা হয়।