ইউনূস-আবেদের অভিযোগ সাংবিধানিক শিষ্টাচারবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ সাংবিধানিক শিষ্টাচারবহির্ভূত। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির সমস্যার সমাধান আমাদেরই করতে হবে।’গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হিলারির সঙ্গে ইউনূস-আবেদের কী আলোচনা হয়েছে, সেটা আমি জানি না। তবে গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা সত্য হলে এ ধরনের অভিযোগ হবে অনাকাঙ্ক্ষিত। কারণ, এতে দেশের রাজনীতির দেউলিয়াপনাই প্রকাশ করা হয়েছে। বাইরের দেশের কোনো নাগরিকের কাছে এমন অভিযোগ কিংবা নালিশ করা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না।’মিলাদ মাহফিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।