ইউনূস দেশের টাকা বিদেশে পাচার করেন: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী গতকাল শনিবার বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিয়েছেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের জনসভায় দেওয়া বক্তব্যে অভিযোগ করেন, ড. ইউনূস দেশের টাকা বিদেশে পাচার করেন। তিনি মানি লন্ডারিং করেন। এই সুদখোরকে মানুষ বিশ্বাস করে না। তাঁর সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই জনসভায় মতিয়া চৌধুরী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। অথচ উনি (ইউনূস) বলছেন, আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়। স্বাধীনতাযুদ্ধের সময় উনি কোথায় ছিলেন? উনি কে? তখন তো উনাকে দেখিনি। ঘূর্ণিঝড়সহ দেশের কোনো দুর্যোগেও তো তাঁকে দেখা যায় না। মাছের মায়ের পুত্রশোক।’গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেন, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ বন্ধ করতে ড. ইউনূস পেছন থেকে ষড়যন্ত্র করছেন।ইউনূস ঘোমটা ছেড়ে রাজনীতিতে: প্রথম আলোর কুষ্টিয়া অফিস জানায়, ‘ড. ইউনূস দীর্ঘদিন পরে ঘোমটা ছেড়ে রাজনীতির অঙ্গনে আসলেন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ইউনূস এক-এগারোর মইনুদ্দিন-ফখরুদীন সাহেবের আমলে একবার রাজনীতিতে অবতীর্ণ হয়েছিলেন, দুই দিন থেকে চলে গিয়েছিলেন। আশা করব, এবার উনি আর চলে যাবেন না।’ গতকাল দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহে বিচারপতি রাধা বিনোদ পাল মডেল ভিলেজের ফলক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।