ইউনূস বিষয়ে কিছু বলার সময় আসেনি: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূসের পদে থাকা না-থাকার বিষয়ে এখনই কিছু বলতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ড. ইউনূস বিষয়ে খোলাসা করে কিছু বলার মতো সময় এখনো আসেনি। তবে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পেয়েছি। এটি নিতান্তই আইনি বিষয়।’উল্লেখ্য, সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে গ্রামীণ ব্যাংকের এমডি পদে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালন বৈধ নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গ্রামীণ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরে যাওয়ার উপদেশ অযাচিত ও দুরভিসন্ধিমূলক। সরকারের উচ্চমহলের সাম্প্রতিক কথাবার্তায় সবাই বুঝতে পেরেছে যে ইউনূসের চরিত্রহননের জন্য তারা উঠেপড়ে লেগেছে।