ইউনূসকে অপসারণের প্রতিবাদে গ্রামীণ ব্যাংক কর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড পিস’, ‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন এ অন্যায় আচরণ?’—এ ধরনের নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাতে হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন শত শত নর-নারী। তাঁদের দাবি, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে ‘অন্যায়ভাবে’ অপসারণ করা হচ্ছে।তাঁরা এর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে ‘অন্যায়ভাবে’ অপসারণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত এভাবেই মানববন্ধন করেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।