ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধ না হলে যুক্তরাষ্ট্র-প্রবাসীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। গত রোববার নিউইয়র্কে বাংলাদেশি নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। খবর নিউজ ওয়ার্ল্ডের।নিউইয়র্ক সিটির এস্টেরিয়ায় অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক শওকত আলী।অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ ইউনূস অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও বর্তমান সরকারের চক্রান্তের শিকার হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত আপত্তিকর ভাষায় তাঁকে ‘রক্তচোষা’ বলে অভিহিত করেছেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তাঁরা এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।সভায় বলা হয়, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ না হলে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে নিউইয়র্কে সমাবেশ করা হবে। বিষয়টি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস সদস্যদের অবহিত করা এবং বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।