ইউনূসের ব্যাপারে রাষ্ট্রনায়কোচিত মহানুভবতা দেখান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রনায়কোচিত মহানুভবতার পরিচয় দিতে হবে। বিশ্বের দরবারে বাংলাদেশের মান রাখতে হলে তাঁকে সম্মানজনকভাবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিতে হবে। গতকাল রোববার বাংলাদেশ ও মুহাম্মদ ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটির এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের ভূগর্ভস্থ সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক কমিটির বিভিন্ন জেলা কমিটির নেতা-কর্মীরা অংশ নেন।আবদুর রউফ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে, ১২ বছর ধরে ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। এই সময় দেশে কোনো সরকার বা আইন ছিল কি না প্রশ্ন তোলেন তিনি। আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, আবুল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান ও সেকান্দার খান।