ইউনূসের সঙ্গে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদল গতকাল রোববার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তাঁরা দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সমস্যা নিরসনে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে আলোচনা করেন।ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়া প্রতিনিধিদলের নেত্রী জিন ল্যামবার্টের নেতৃত্বে দলটি গতকাল দুপুরে ইউনূস সেন্টার ড. ইউনূসের সঙ্গে দেখা করে। বৈঠকে জিন ল্যামবার্ট আভাস দেন, ইইউ তাদের প্রযুক্তি ও তহবিলের মাধ্যমে ইউনূসের সঙ্গে গভীর সহযোগিতা প্রতিষ্ঠায় আগ্রহী।ইইউ পার্লামেন্টের সফররত প্রতিনিধিদলের কাছে ইউনূস সেন্টারের কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরেন ড. ইউনূস।