ইউনেসকোর এক কমিটির চেয়ারম্যান কামাল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ইউনেসকোর নির্বাহী বোর্ডের কনভেনশনস অ্যান্ড রেকমেন্ডেশনস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে নির্বাহী বোর্ডের ১৯৯তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এই পদে নির্বাচিত করা হয়।
ইউনেসকোর পাঁচটি স্থায়ী সাবসিডিয়ারি কমিটির মধ্যে অন্যতম হচ্ছে এই কমিটি। শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ইউনেসকোর বিভিন্ন সনদ ও সুপারিশ বাস্তবায়নে সদস্যরাষ্ট্রের প্রতিবেদন মূল্যায়ন, সংশ্লিষ্ট মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এই কমিটি।
এ ছাড়া শিক্ষকদের মর্যাদা নিয়েও কাজ করে কমিটি। কামাল চৌধুরী ২০১৩-১৭ মেয়াদের জন্য ইউনেসকোর নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বিজ্ঞপ্তি।