ইউনেসকোর চিঠির জবাব দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতিকর হবে—আশঙ্কা প্রকাশ করে ইউনেসকো সরকারকে যে চিঠি দিয়েছে, আগামী সপ্তাহে তার জবাব দেওয়া হবে।

আজ রোববার সকালে ‘বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বিদ্যুৎ ভবনের ওই কর্মশালা শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সুন্দরবন সংরক্ষণের ব্যাপারে সরকার সব সময়ই সচেতন। কারণ, এটা বিশ্ব ঐতিহ্যের আগে আমাদের জাতীয় সম্পদ।’ তিনি আরও বলেন, সুন্দরবনের ক্ষতির অনেক কারণ বিদ্যমান। সেগুলো না বলে শুধু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কথা বলা উদ্দেশ্যমূলক। সরকার নিশ্চিত, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতির কারণ হবে না; বরং উপকার করবে।

আরও পড়ুন: