ইউনেসকোর সাক্ষরতা পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার ২০১৪ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতরণ করবেন। ৮ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাইদা মুনা তাসনিম গতকাল রোববার জানান, প্রথমবারের মতো ঢাকায় এই অনুষ্ঠান হতে যাচ্ছে। খবর ইউএনবির।