ইউনেসকোর কালচারাল ডাইভারসিটি মেডেল পেলেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) কালচারাল ডাইভারসিটি মেডেল পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও সম্প্রসারণ এবং বাংলাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মেডেল দেওয়া হয়। খবর বাসসের।ইউনেসকোর মহাপরিচালক আইরিনা বোকোভা গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে তাঁর হাতে পদক তুলে দেন। এর আগে আইরিনার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তাঁর সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।