ইউনেসকোর নির্বাহী বোর্ডে বাংলাদেশ
ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ষষ্ঠবারের মতো বাংলাদেশ ৫৮ সদস্যের নির্বাহী বোর্ডের সদস্য হলো। মেয়াদ চার বছর (২০১৪-২০১৭)।
গত বুধবার ইউনেসকোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত নির্বাচনে সংস্থাটির ১৯৫ সদস্যের মধ্যে ভোট দেয় ১৮৫টি দেশ। এর মধ্যে ১৫২ ভোট পেয়ে বাংলাদেশ গ্রুপ-৪-এ (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে। গ্রুপ-৪-এর নবনির্বাচিত অন্য সদস্যরা হলো চীন, ভারত, জাপান, নেপাল ও তুর্কমেনিস্তান।
ইউনেসকোর সাধারণ সভার ৩৭তম অধিবেশন চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অধিবেশনে অংশ নেয়।
এদিকে দেশের বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও শিক্ষার্থীদের জন্য ‘দি ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্সে (সার্ন)’ প্রশিক্ষণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’ সই করেছে বাংলাদেশ। জেনেভায় অনুষ্ঠিত ইওআইতে শিক্ষাসচিব ও সার্নের মহাপরিচালক রলফ-ডিয়েটার হিউয়ের নিজ নিজ পক্ষে সই করেন। সংবাদ বিজ্ঞপ্তি।