ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্যপদে লড়ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকোর সাধারণ সভার অধিবেশন ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলা ওই অধিবেশনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নিয়েছেন।
গতকাল শনিবার প্যারিসে জাতিসংঘের অঙ্গ সংস্থাটির সাধারণ সভার ৩৭তম অধিবেশনের নীতিনির্ধারণী বিতর্কে বক্তব্য দেন কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন তুলে ধরেন।
অন্যদিকে ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্যপদে বাংলাদেশ ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৯৭২ সালে বাংলাদেশ প্রথম ইউনেসকোর সাধারণ সদস্যপদ লাভের পর এ পর্যন্ত পাঁচবার ইউনেসকোর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। তথ্য বিবরণী।