ইউনেসকোর সম্মেলনে বাংলাদেশ সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনেসকোর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং এর উন্নয়ন বিষয়ে অনুষ্ঠেয় রাষ্ট্রসমূহের ষষ্ঠ সম্মেলনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে। এই প্রথম ইউনেসকোর কোনো সম্মেলনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হলো। ইউনেসকোর সদর দপ্তর প্যারিসে ১২ থেকে ১৫ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনেসকো সদর দপ্তর থেকে গতকাল রোববার বিষয়টি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এ পদের জন্য নির্বাচিত করেছেন। অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করতে ইউনেসকোর পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাসস