প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ইউনিয়ন পরিষদের (ইউপি) অফিসগুলোকে তাস খেলার ঘরে পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিষদের ভবনকে ঢেলে সাজানো হয়েছে।গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউপির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন।