ইউপি উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবদুল হাদী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদুল হাদী জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি বছরের ১৫ আগস্ট মগটুলা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মারা গেলে ওই পদটি শূন্য হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি|