ইউপি উপনির্বাচনে বদিউজ্জামান জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনে বদিউজ্জামান টিপু চার হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুয়াল হোসেন পেয়েছেন তিন হাজার ৩০৩ ভোট। বিজয়ী বদিউজ্জামান টিপু সন্ত্রাসী হামলায় নিহত গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান দুলালের ভাই। আখতারুজ্জামান গত বছরের ১৪ ডিসেম্বর ইউনিয়নের পূর্ব ভান্ডারিয়া এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হন।