ইউপি কমপ্লেক্স উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত কমপ্লেক্স গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইবোনছড়া ইউপির বর্তমান চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান। সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, ভাইবোনছড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে ইউপি কমপ্লেক্স নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।