ইউপি কার্যালয় থেকে ৩২ বস্তা চাল গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ৩২ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ‘গায়েব’ হয়ে গেছে। এতে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫৬১ জন দুস্থ নারী-পুরুষ চাল পাননি।প্রথম দিন গত রোববার দুস্থদের মধ্যে চাল বিতরণ করলেও গুদামে ১১২ বস্তা চালের মধ্যে ৩২ বস্তা কম থাকায় বিতরণ বন্ধ করে দেওয়া হয়।ইউনিয়ন পরিষদ থেকে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে ঘিলাছড়া ইউনিয়নের দুই হাজার ১০০ গরিব, অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। গত রোববার এক হাজার ৫৩৯ জনের মধ্যে চাল বিতরণ করা হয়। পরের দিন বিতরণের জন্য ৫৬১ জন দুস্থের ১১২ বস্তা চালের মধ্যে গুদামে ৮০ বস্তা কম থাকায় সোম ও গতকাল মঙ্গলবারও চাল বিতরণ করা হয়নি। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল মিয়া বলেন, ‘আমার ওয়ার্ডের দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে কি না, তা আমি জানি না। আমাকে দুস্থদের তালিকা করতে বলা হয়নি।’চাল বিতরণের তদারক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফ বাবুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁরা ফোন ধরেননি। তবে ইউনিয়ন পরিষদের সচিব শিপুল চন্দ্র দাস চালের ঘাটতি থাকার কথা স্বীকার করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাশেদুর রহমান ৩২ বস্তা চাল কম থাকার কথা স্বীকার করে বলেন, সব দুস্থের মধ্যে চাল বিতরণ করতে হবে। এই দায় চেয়ারম্যানের।