ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইনের কেওয়ারজোড় ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়াকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। আফতাব ওই ইউনিয়ন বিএনপিরও সভাপতি। পুলিশ জানায়, ওই ইউনিয়নের ফুলপুর গ্রামের কলেজছাত্র মুখলেছুর রহমান (১৮) ইউপি কার্যালয় থেকে একটি জন্ম সনদ নেন। সনদে ভুল থাকায় ১০ এপ্রিল মুখলেছুর তা সংশোধনের জন্য ইউপি সচিব আলমগীরের কাছে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আফতাব ও আলমগীরের লোকজন মুখলেছুরকে মারধর করেন। এ ঘটনায় মুখলেছুরের ভাই মোশারফ হোসেন বৃহস্পতিবার থানায় মামলা করেন। পরে পুলিশ আফতাবকে গ্রেপ্তার করে।