ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রব্বানী বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে তাড়াশ থানায় মামলাটি করেন। মামলার বিবরণে বলা হয়েছে, ৮ আগস্ট সকালে সদর ইউনিয়ন পরিষদ থেকে রিকশাভ্যানে করে ২০ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল আহম্মেদ রিকশাভ্যানের চালকসহ তা আটক করেন। পরবর্তী সময়ে তদন্ত করে প্রমাণিত হওয়ায় এই মামলা করা হলো। মামলায় ইউপি চেয়ারম্যান খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে ভিজিএফের ২০ বস্তা চাল বিক্রির অভিযোগ আনা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনায় পাঠানো হয়েছে। দুদক কর্মকর্তারাই এটি তদন্ত করবেন।