ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিলে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবের হোসেন এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী মিছিল বের করলে চেয়ারম্যানের লোকজন এতে হামলা চালান।

এ সময় চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় লোকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, চরপাথরঘাটা এলাকায় একটি সড়ক সংস্কারের জন্য সেলিম হক নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের কাছে তদবির করে আসছিলেন। এলাকার কিছু মানুষকেও সড়ক সংস্কারের এই দাবির সঙ্গে একাত্ম করেন সেলিম।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘সেলিমের বাড়ির পাশের সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এলাকার কিছু লোক সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টারিং করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিমের বাড়িতে ভাঙচুর করেন। পরে এলাকাবাসীর বের করা মিছিলেও হামলা করে বলে অভিযোগ পেয়েছি।’