প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুস্থদের জন্য বরাদ্দ ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চারজন ইউপি সদস্যের বিরুদ্ধে গত বুধবার রাতে মামলা হয়েছে। নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল আসাদ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। আসামিরা হলেন—ইউপি চেয়ারম্যান এনামুল হক, সদস্য হাবিবুর রহমান, আল আনসারুল, লাল বাবু ও মামিনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘আত্মসাতের উদ্দেশ্যে নয়, বিতরণে কম-বেশি হওয়ার কারণে কিছু চাল অতিরিক্ত থেকে যায়। যা ইউনিয়ন পরিষদে রাখা ছিল। আমি ওই চাল বাইরে কোথাও নিয়ে যাইনি।’