ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা ওই আদেশ দেন।
আদালতের পুলিশ পরিদর্শক এনামুল হক বলেন, গত ৭ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ত্রাস সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। রফিকুল ইসলামকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল বিকেলে তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।