ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মুক্তিযোদ্ধাকে কটূক্তি করার অভিযোগে আদালতে করা মানহানির মামলায় নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার কালিয়া আমলি আদালতের বিচারক আরিফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইউনিয়নের বিলধুরিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান গত বছর নাগরিকত্বের সনদ আনতে গেলে মনিরুল তাঁকে কটূক্তি করেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে গত ১৮ অক্টোবর কালিয়া আমলি আদালতে মানহানির মামলা করেন।