প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামে গত ২৬ নভেম্বর রেললাইনে নাশকতার মামলায় মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকা থেকে গত রোববার রাত সোয়া নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধ চলাকালে রেললাইনে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় রিয়াদুজ্জামানের বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলা রয়েছে।
ময়মনসিংহের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, গ্রেপ্তারের পর রিয়াদুজ্জামানকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।