প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বোনকে গণধর্ষণের মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলামকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের বিষয়টি যথাসময়ে পুলিশকে অবহিত না করে সামাজিকভাবে মীমাংসার নামে ধর্ষকদের ছেড়ে দেওয়ার অভিযেগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।মামলা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় একটি কবরস্থানসংলগ্ন বাগানে সদর উপজেলার গার্মেন্টসকর্মী দুই বোনকে গণধর্ষণ করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, মোজাম্মেল হোসেন গতকাল হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। গণধর্ষণের ঘটনায় একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে তলব করেছিলেন।