ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট, লক্ষ্মীপুর, কক্সবাজার ও ভোলার ১০টি উপজেলার ৬২টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন: বাগেরহাট সদর: শেখ আক্তারুজ্জামান (ষাট গম্বুজ), মো. আমির আলী তরফদার (খানপুর), শেখ আবু শামীম আসনু (রাখালগাছি), মো. মণি মল্লিক (ডেমা), শেখ বশিরুল ইসলাম (কাড়াপাড়া), এম এ মতিন (যাত্রাপুর), শেখ শওকত হোসেন (বারুইপাড়া), আবদুল আজিজ হালদার (বিষ্ণুপুর), বাশারাত হাওলাদার (গোটাপাড়া) ও শেখ জহিরুল ইসলাম (বেমরতা)।কচুয়া: শিকদার হাদিউজ্জামান (কচুয়া সদর), মীর তগদীরুজ্জামান (গোপালপুর), এস এম নাছির উদ্দিন (গজালিয়া), এম ডি মোস্তাজাবুল হক (ধোপাখালী), রাধারমণ শিকদার (মঘিয়া), তাসলিমা বেগম (রাঢ়িপাড়া) ও খান আবদুল কাদের (বাধাল)।কমলনগর (লক্ষ্মীপুর): এ এন এম আশরাফ উদ্দিন (চরফলকন), মহিউদ্দিন আহমেদ (তোরাবগঞ্জ), এ কে এম রাশেদ বিল্লাহ (পাটারীর হাট) ও আবুল বাসেত (হাজিরহাট)।টেকনাফ (কক্সবাজার): নুরুল আলম (টেকনাফ সদর), নুরুল আমিন (সেন্ট মার্টিন), হাবিবুল্লাহ (বাহারছড়া) ও নূর আহমদ আনোয়ারী (পোয়াইকং)।তজুমদ্দিন (ভোলা): ফজলুল হক দেওয়ান (সম্ভুপুর), ফখরুল আলম জাহাঙ্গীর (চাঁদপুর) ও মো. আবু তাহের (চাচড়া)।মনপুরা: দীপক চৌধুরী (হাজিরহাট) ও আলাউদ্দিন হাওলাদার (মনপুরা সদর)।চরফ্যাশন: আলী আকবর ফরাজী (জাহানপুর), মো. হোসেন (জিন্নাগড়), কামাল মজিদ (হাজারীগঞ্জ), ইকবাল হোসেন (নীলকমল), শাহিন মালতিয়া (চরমাদ্রাজ), হাসান মিন্টু (রসুলপুর), জসিমউদ্দিন (আসলামপুর), নুরে আলম (অ্যওয়াজপুর) ও খন্দকার রেজাউল করীম (চরমানিকা)। লালমোহন: গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীর প্রর্থীরা হলেন।আবুল কাশেম (লর্ড হার্ডিঞ্জ), জাকির হোসেন (রমাগঞ্জ), আকতার হোসেন (কালমা), হেদায়েতুল ইসলাম (ধলীগৌর নগর), আকতারুজ্জামান (চরভুতা), গিয়াসউদ্দিন (বদরপুর) ও শাহজাহান (লালমোহন)।বোরহানউদ্দিন: মো. রেজাউল করীম (গঙ্গাপুর), নাজমুল আহসান (কুতুবা), আসাদুজ্জামান বাবুল (দেউলা), মো. মহিবুল্যাহ (সাঁচড়া), নুরুল আমিন (কাচিয়া), মানিক হাওলাদার (হাসান নগর), হুমায়ুন কবীর (পক্ষিয়া) ও কামরুল আহসান চৌধুরী (টগবী)।গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন: দৌলতখান: নাসির উদ্দিন (মদনপুর), আবদুস সাত্তার (মেদুয়া), নাজিমউদ্দিন হাওলাদার (চরপাতা), মনজুরুল আলম খান (চরখলিফা), হাবিবুর রহমান (হাজিপুর), সোহেল হোসেন (ভবানীপুর ), ইয়াসিন লিটন (উত্তর জয়নগর) ও আলমগীর হোসেন (দক্ষিণ জয়নগর)।