ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়ায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান (৪৬) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল সোমবার রাতে শামসুদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলাটি করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশীদ মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গত রোববার গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থী রেফায়েতউল্লাহ খান ও আমিরুল ইসলামের মধ্যে সংঘর্ষে শামসুদ্দিন নিহত হন। গুরুতর আহত হন শামসুদ্দিন প্রধানের দুই ভাতিজা উপজেলা  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন (৩০) ও কর্মী মো. টিটু (২৮)।

শামসুদ্দিন প্রধান বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছিলেন।