ইউপি চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গ্রেপ্তারও হয়নি কেউ।ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক গত রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহত মোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে কথা বলে দায়িত্বে অবহেলার অভিযোগে পাগলা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ও হারুন অর রশিদ এবং এএসআই আবুল কাশেম, মাহমুদুল হাসান ও জামানকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, এ ঘটনায় নিহত মোফাজ্জলের পরিবারের কেউ কোনো অভিযোগ দিচ্ছে না। এ কারণে ঘটনার রহস্য অনেকাংশে উদ্ঘাটন করা গেলেও কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না।উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার পাগলাবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে খুন হন মোফাজ্জল হোসেন।