ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতিদ্বন্দ্বী ইসমাইল সরদারের দায়ের করা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে ১২ জুন রাতে ইসমাইল সরদারের সমর্থকদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এসপি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ওই মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে।