ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশটি বোয়ালখালীতে পৌঁছায়। হামিদুল হক বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ইউপি চেয়ারম্যান হামিদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করার আদেশ আসে। জানতে চাইলে হামিদুল হক বলেন, কোতোয়ালি ও বাকলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি এ আদেশের বিরুদ্ধে লড়বেন।