ইউপি চেয়ারম্যান সদস্যদের শপথ স্থগিতের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ না পড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার বরগুনা শহরে বিক্ষোভ করেছেন ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সমর্থকেরা। পরে তাঁরা বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন।গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার কয়েক শ বাসিন্দা মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বিক্ষোভকারীদের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে স্মারকলিপি দেন।জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ওই ইউনিয়নে সীমানাবিরোধ-সংক্রান্ত জটিলতার কারণে শপথ পড়ানো যায়নি। তবে বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন রয়েছে।