ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ইউপির চেয়ারম্যান আলাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও গালিভ খান। ২০১৫ সালের ১৪ জানুয়ারি গাড়ি পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির কর্মী আলালের বিরুদ্ধে পুলিশ মামলা করে। ওই বছরের ২০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীর আপত্তির কারণে আদালত পুনরায় মামলার তদন্তের জন্য নির্দেশ দেন। ওই বছরের ১৪ অক্টোবর আদালতে পুনরায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের আদেশে। গত ২৩ এপ্রিল শিবালয় ইউপির নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন আলাল হোসেন।