ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাশারাত হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম-দুর্নীতি, মুক্তিযোদ্ধাদের মারধর করাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ আদেশ দেয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার এ আদেশের বিষয়টি ওই চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁকে তিন দিনের মধ্যে পরিষদের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।বাশারাত হাওলাদার গতকাল দুপুরে বলেন, তিনি কোনো চিঠি এখন পর্যন্ত পাননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।