প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউপির সাবেক চেয়ারম্যান সুলতান আহম্মেদ ওরফে বাবা সুলতানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সিংড়া থানায় আটটি মামলা রয়েছে। পুলিশ জানায়, ২০১১ সালে বাবা সুলতান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, নিরীহ লোকজনকে মারধর করাসহ নানা অভিযোগ আছে। বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও আত্মগোপনে থাকায় তিনি গ্রেপ্তার হননি। দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে বাড়িতে এলে পুলিশ গতকাল শনিবার সকালে তাঁকে রামানন্দ খাজুরা এলাকা থেকে গ্রেপ্তার করে।