ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় একজনের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বাকি হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা আসামির অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম রওশন আলী। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব আলী মণ্ডলের ছেলে।
একই মামলায় অপর একটি ধারায় রওশন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ এপ্রিল রওশন ও তাঁর সঙ্গীরা মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজসংলগ্ন এলাকায় কাজিপুর ইউপি চেয়ারম্যান আবদুল বাকিকে গুলি করে হত্যা করেন।