ইউপি চেয়ারম্যান হলেন যাঁরা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজয়ী চেয়ারম্যানদের নাম পাওয়া গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কালিয়া (নড়াইল): হমিদপুরে গোলাম মহম্মদ, পুরুলিয়ায় মো. হারুনার রশিদ, চাচুড়িতে লুৎফর রহমান, ইলিয়াছাবাদ-বড়নালে মাহিনুর মল্লিক, সালামাবাদে নাজমুল হক, বাবরাহাচলায় লিয়াকত হোসেন। কালুখালী (রাজবাড়ী): রতনদিয়ায় আবুল কাশেম মণ্ডল, বোয়ালিয়ায় আবদুর রহমান ভেন্ডার, মৃগীতে বদরউদ্দিন সরদার, সাওরাইলে শহিদুল ইসলাম, কালিকাপুরে আতিউর রহমান, মদাপুরে আবুল কালাম মৃধা ও মাঝবাড়ীতে কাজী সাইফুল ইসলাম।পাংশা (রাজবাড়ী): বাহাদুরপুরে মুন্সি হাসানুল ইসলাম, কশবামাজাইলে শামসুদ্দিন মণ্ডল, মৌরাটে আবদুর রাজ্জাক বিশ্বাস, কলিমহরে আক্কাস আলী, পাট্টায় শাহ মো. রফিকুল ইসলাম, হাবাসপুরে আল মামুন খান, সরিষায় আবদুস সোবাহান, যশাইতে আবদুল হাকিম খান, বাবুপাড়ায় আবুল কাশেম সরোয়ার ও মাছপাড়ায় খোন্দকার সাইফুল ইসলাম।