ইউপি চেয়ারম্যান হলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি জেলায় সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন: শাল্লা (সুনামগঞ্জ): শাল্লা সদরে আবু লেইছ চৌধুরী, বাহারায় মো. জাকির হোসেন, আটগাঁয়ে জুনেদ মনির ও হবিবপুরে সুবল চন্দ্র দাস।বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): ধনপুরে হারুনুর রশিদ, দক্ষিণ বাদাঘাটে ছবাব মিয়া, সলুকাবাদে তানজিমা মাহজেবিন, পলাশে সুলেমান মিয়া ও ফতেপুরে শামসুজ্জামান শাহ।জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জ সদরে ফয়জুল আলম, সাচনাবাজারে রেজাউল করিম, বেহেলিতে সিরাজুল হক, ফেনারবাকে মতিউর রহমান ও ভীমখালিতে আবদুল মান্নান। তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর সদরে বোরহান উদ্দিন, বাদাঘাটে নিজাম উদ্দিন, বালিজুরীতে আতাউর রহমান, উত্তর শ্রীপুরে আবুল হোসেন খান, দক্ষিণ শ্রীপুরে বিশ্বজিত সরকার, উত্তর বড়দলে জামাল উদ্দিন ও দক্ষিণ বড়দলে সবুজ আলম। পূর্বধলা (নেত্রকোনা): পূর্বধলা সদরে রাশেদুজ্জামান আকন্দ, জারিয়ায় আমিনুল ইসলাম মণ্ডল, ধলামূলগাঁওয়ে জগলুল হক, হোগলায় ইসলাম উদ্দিন সরকার, খলিশাউড়ে কমল সরকার, গোহালাকান্দায় হাসনাতজ্জামান খোকন, বৈরাটিতে মো. আনিছুজ্জামান তালুকদার, আগিয়ায় সানোয়ার হোসেন চৌধুরী, নারান্দিয়ায় সাইফুল ইসলাম চৌধুরী, বিশকাকুনীতে নজমুল হুদা ও ঘাগড়ায় তারা মিয়া। কেন্দুয়া (নেত্রকোনা): চল্লিশায় সৈয়দ মাহবুব মজিদ, কাইলাটিতে মো. নাজমুল হক, লক্ষ্মীগঞ্জে এস এম শফিকুল কাদের, মদনপুরে মস্তোফা-ই কাদের, সিংহের বাংলায় আবদুর রহিম, রৌহাতে আবদুল হাই, মৌগাতিতে মাহবুবুর রহমান, আমতলায় মো. আবদুর রহমান, মেদনীতে খাজা মিজানুর রহমান, দক্ষিণ বিশিউড়ায় মো. আবুল কালাম, ঠাকুরাকোনায় মো. আবদুর রাজ্জাক ও কালিয়ারা গাবরাগাতির আমজাদ হোসেন খান। (ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা সংগ্রহ করেছেন)