ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ১০ জন ইউপি সদস্য তাঁর অপসারণ দাবি করেছেন। গতকাল শুক্রবার সকালে মান্দা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবেদ আলী বলেন, কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াদ আলী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে ইউপি সদস্যরা জানতে চাইলে তিনি প্রায়ই দুর্ব্যবহার করেন। তাঁর বিভিন্ন স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন।
চেয়ারম্যান ইয়াদ আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ’