ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গুলি করে হত্যার চেষ্টা করে সশস্ত্র ডাকাত দল। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে৷
চিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাছঘাট এলাকায় ডাকাত দল হানা দিচ্ছে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লোকজন নিয়ে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁর পায়ে শুধু একটি গুলি লেগেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে মাছঘাট স্টেশন এলাকায় স্থানীয় লোকজন প্রতিবাদ সভা করে এলাকার চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রতিবাদ সভায় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সওদাগর ঘোনার ডাকাতেরা শপথ করে পুলিশকে বলেছিল আর ডাকাতি করবে না। কিন্তু গত শনিবার রাতে আবারও ডাকাতি করতে আসে তারা। এতে তিনি বাধা দিলে ডাকাত দল তাঁকে লক্ষ্য করে গুলি েছাড়ে।