ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা শেরেবাংলা পদক পেয়েছেন। শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ১২ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে পদক ও সনদ দেয়। এ পদক পাওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভজনপুর ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তবিবর রহমান সভায় সভাপতিত্ব করেন।