ইউপি চেয়ারম্যানকে সদস্যদের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তাঁর সহকর্মীরা ধাওয়া করেছেন। ঈদে দুস্থদের মধ্যে সরকারি চাল বিতরণে টালবাহানার অভিযোগে এনে ইউপি সদস্যরা ওই চেয়ারম্যানকে গতকাল বুধবার ধাওয়া করলে তিনি স্থানীয় কালীপুর গ্রামে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ি ফিরে যান।স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে কাঠইর ইউনিয়নের দুস্থ এক হাজার ৩০০ জনকে সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা। এ জন্য প্রতিটি ওয়ার্ড থেকে দুস্থদের নামের তালিকা তৈরি করে চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু তিনি ওই চাল ইউপি সদস্যদের দিতে টালবাহানা করছেন। তিনি কয়েক দিন এলাকায় ছিলেন না। গতকাল তাঁকে উপজেলা পরিষদে পেয়ে ইউপি সদস্যরা চালের কথা বলেন। এতে তিনি উত্তেজিত হয়ে বাগিবতণ্ডা শুরু করলে ইউপি সদস্যরা তাঁকে ধাওয়া করেন।ইউপি সদস্য কামরুল ইসলাম, জহির মিয়া, তৈয়ব আলী ও মহিবুর রহমান অভিযোগ করেন, দরিদ্র মানুষদের চাল না দিয়ে চেয়ারম্যান তা আত্মসাতের চেষ্টা করছেন। বরাদ্দের কাগজ চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান। ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘আমি সমঞ্চান বাঁচাতেই সেখান থেকে চলে আসি। তাঁরা আমাকে অনেকক্ষণ ঘেরাও করে রাখেন। চাল তো বিতরণ করবই। তবে বুঝে-শুনে করতে হবে। আমি গরিবের চাল খাওয়ার মতো লোক না।’