ইউপি চেয়ারম্যানদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ গতকাল বুধবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান শপথ বাক্য পাঠ করান।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান মো. নুরুজ্জমান প্রকাশ ভুট্টু, জসিম উদ্দিন ও মো. ইব্রাহিম খলিল শপথ নেন। গত ২ জুন উপজেলার তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যদিকে উপজেলার তিনটি ইউনিয়নের নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য ও নয়জন সংরক্ষিত নারী ইউপি সদস্যের শপথ গ্রহণ গতকাল বিকেলে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান।