ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
দিনাজপুরের কাহারোল উপজেলা বাজারে গত শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যদের সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও জাতীয় পার্টির এক হাজারের বেশি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
কাহারোল উপজেলা আওয়ামী লীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বজলুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সহসভাপতি মো. আশরাফুল হক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া হোসেন, যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও জাতীয় পার্টির এক হাজারেও অধিক নেতা–কর্মী খালিদ মাহমুদ চৌধুরীর হাতে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।