ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও ওয়ার্ড বিএনপির সভাপতিসহ তিনজনকে হত্যার হুমকি দিয়ে বুধবার ডাকযোগে চিঠি এসেছে।চিঠি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।হরিপুর ইউপির সচিব রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা তিনটায় স্থানীয় ডাকঘরের পিয়ন একটি চিঠি পরিষদে এসে দিয়ে যান। চিঠির খামে প্রাপক চেয়ারম্যানের নাম ও ঠিকানা এবং প্রেরক ‘কেরামত আলী’ লেখা রয়েছে। একই দিন একই রকম চিঠি দেওয়া হয়েছে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জলিল ও তাঁর জামাই পাঁচশুয়াইল গ্রামের মোজাম্মেল হোসেনকে। থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হুমকিদাতার সন্ধান চলছে।