ইউপি চেয়ারম্যানসহ সাতকানিয়ায় ৩ হাজার জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনায় ৫০ জনের নামোল্লেখসহ দুই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ১৩ এপ্রিল ওই হামলার ঘটনায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাঁদের বহনকারী তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। সাতকানিয়া থানার পরিদর্শক মো. ইসমাইল জানান, চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ মামলার আসামি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।