ইউপি চেয়ারম্যানসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নিহত সাদ্দামের ভাই আবুল কালাম বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ফজলু মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।